সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে - Nexa Barta
Nexa Barta
৩০ অগাস্ট ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

সুপারহিট সিনেমার লাভের টাকা পাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা

বক্স অফিসে বিপুল সাফল্য পাওয়ার পর এবার মানবিক কর্মকাণ্ডের কারণেও প্রশংসিত হচ্ছে মারাঠি চলচ্চিত্র ‘দেউল ব্যান্ড ২’। সিনেমাটি থেকে পাওয়া মুনাফার একটি অংশ মহারাষ্ট্রের সংকটগ্রস্ত কৃষক পরিবারের সন্তানদের শিক্ষা ও খাদ্য সহায়তায় ব্যয় করছেন নির্মাতারা।

মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি মুক্তির পর বক্স অফিসে শতকোটি রুপির বেশি আয় করেছে। গত ২১ মে মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পায় সিনেমাটি।

তবে ব্যবসায়িক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাননি ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা। সিনেমা থেকে অর্জিত লাভের একটি অংশ অসহায় কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ও নির্মাতারা।

সম্প্রতি সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে এ বিষয়ে কথা বলেছেন ‘দেউল ব্যান্ড ২’-এর পরিচালক প্রবীণ তার্দে। তিনি জানান, সিনেমার প্রযোজকেরা চেয়েছেন এই ছবির সাফল্য থেকে পাওয়া সুফল যেন মহারাষ্ট্রের বিপর্যস্ত কৃষক পরিবারগুলোর কাছেও পৌঁছায়।

পরিচালক বলেন, নির্মাণ ব্যয় তুলে আনার পর মুনাফার একটি অংশ নিজেদের জন্য না রেখে বিপদগ্রস্ত কৃষক পরিবারের সন্তানদের সহায়তায় দেওয়া হচ্ছে।

তার ভাষ্য অনুযায়ী, ঋণের চাপ, প্রাকৃতিক দুর্যোগ এবং নানা ধরনের আর্থিক সংকটে পড়ে যেসব কৃষক চরম হতাশায় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাদের সন্তানদের জন্য এই অর্থ ব্যয় করা হচ্ছে।

মূল লক্ষ্য হলো, আর্থিক সংকটের কারণে যেসব শিশু পড়াশোনা থেকে দূরে সরে গেছে বা শিক্ষা চালিয়ে যেতে পারছে না, তাদের আবার শিক্ষার সুযোগ করে দেওয়া।

ইতোমধ্যে মহারাষ্ট্রের খরাপ্রবণ এলাকার শিশুদের মধ্যে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রবীণ তার্দে।

শুধু পড়াশোনার খরচেই সীমাবদ্ধ নেই এই উদ্যোগ। সিনেমার লাভের অর্থ থেকে প্রতিদিন প্রায় ২৫০ শিশুর জন্য দুই বেলার খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।

পরিচালক জানিয়েছেন, প্রযোজক কৈলাস ওয়ানির সহযোগিতায় আগামী বছরগুলোতেও এই মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

‘দেউল ব্যান্ড ২’ মূলত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি সিনেমা ‘দেউল ব্যান্ড’-এর পরবর্তী কিস্তি। দীর্ঘ সময়ের খরা, কৃষিঋণের বোঝা, ফসলহানি এবং সামাজিক অবহেলার কারণে কৃষকদের জীবনে তৈরি হওয়া কঠিন বাস্তবতা ছবিটির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।

বিশেষভাবে কৃষকদের আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্তের পেছনে থাকা সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। পাশাপাশি ছবির গল্পে মানবিকতার একটি শক্তিশালী বার্তাও দেওয়া হয়েছে।

সিনেমাটির মূল বক্তব্যের একটি দিক হলো—শুধু ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা বা উপাসনা করাই ধর্মের প্রকৃত পরিচয় নয়; বরং বিপদে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের সাহায্য করাও মানবতার অন্যতম বড় প্রকাশ।

বক্স অফিসে পাওয়া বিপুল সাফল্যের অর্থ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যবহার করে ‘দেউল ব্যান্ড ২’ তাই শুধু একটি সফল সিনেমাই নয়, মানবিক উদ্যোগের ক্ষেত্রেও তৈরি করেছে ব্যতিক্রমী দৃষ্টান্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com