ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর - Nexa Barta
Nexa Barta
৩০ অগাস্ট ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

মাত্র ১৫ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দুলীপ ট্রফির সেমিফাইনালে ইস্ট জোনের নেতৃত্ব হাতে নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

রোববার বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে অপ্রত্যাশিতভাবে নেতৃত্বের দায়িত্ব আসে বৈভবের কাঁধে। শুরুতে তিনি দলের সহঅধিনায়ক হিসেবে মাঠে নামলেও নিয়মিত অধিনায়ক ইশান কিষাণ চোট পাওয়ায় পরিস্থিতি বদলে যায়।

সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে উইকেটকিপিং করার সময় হাতে চোট পান ইশান কিষাণ। কব্জিতে গুরুতর আঘাত পাওয়ার পর মাঠেই ফিজিওদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। তবে শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন এই উইকেটকিপার ব্যাটার।

পরে মাঠের বাইরে হাতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা যায় ইশানকে। তার অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হয় কুমার কুশাগরাকে। আর দলের অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয় সহঅধিনায়ক বৈভব সূর্যবংশীর হাতে।

এর মধ্য দিয়েই মাত্র ১৫ বছর বয়সে একটি সিনিয়র প্রথম শ্রেণির দলের নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান বৈভব। ২০২৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। দুলীপ ট্রফিতে এটি তার মাত্র দ্বিতীয় ম্যাচ। সব ধরনের প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে এটি তার দশম ম্যাচ।

এত কম বয়সী একজন ক্রিকেটারকে দলের সহঅধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে শুরুতে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা হয়েছিল। তবে নির্বাচকরা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন।

ভারতের জাতীয় দলে নিয়মিত সুযোগ পাওয়ার আগেই বড় দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা দিতে বৈভবকে নেতৃত্বের ভূমিকায় দেখতে চান নির্বাচকরা। তাদের ধারণা, অল্প বয়সেই এমন দায়িত্ব তরুণ এই ক্রিকেটারের মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহাম্মদ শামি ও মুকেশ কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে গঠিত দলে নেতৃত্ব দেওয়ার সুযোগ বৈভবের ক্যারিয়ারে বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। অধিনায়কের আকস্মিক চোটে পাওয়া এই সুযোগই শেষ পর্যন্ত ১৫ বছর বয়সী এই তরুণের জন্য ইতিহাস গড়ার উপলক্ষ হয়ে উঠল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com