নোয়াখালীর "রুচিকা বেডে কেক তৈরিতে পচা ডিমের ব্যবহার, ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় - Nexa Barta
Nexa Barta
১৭ অগাস্ট ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীর “রুচিকা বেডে কেক তৈরিতে পচা ডিমের ব্যবহার, ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ

নোয়াখালীর জনপ্রিয় ব্র্যান্ড “রুচিকা বেকারি কে কেক তৈরিতে পচা ও ভালো ডিম একসঙ্গে ব্যবহার করার প্রমাণ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের টিম। সরেজিমে গিয়ে টিম দেখেন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ দুটি ঘটনায় প্রতিষ্ঠানটি কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চলতি দায়িত্ব (অতিরিক্ত) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান কালে দেখা যায়, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা পচা ও ভালো ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছে।

ভেঙে রাখা ডিম থেকে প্রচণ্ড দুর্গন্ধও ছড়াচ্ছিল। এছাড়াও কেক তৈরির সময় প্রয়োজনীয় স্বাস্থ্য বিধিও মানা হচ্ছিলো না। অভিযানে সূত্রে আরও জানাযায়, প্রতিষ্ঠানটিতে ‘হানিকম্ব’ নামের বান তৈরিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছে।

এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আইন শৃঙ্খলায় সহায়তা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

নোয়াখালীর "রুচিকা বেডে কেক তৈরিতে পচা ডিমের ব্যবহার, ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায়

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com