বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক আর্থিক পরিমাণ ছাড়াল ১১০ কোটি টাকা - Nexa Barta
Nexa Barta
২৪ অগাস্ট ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক আর্থিক পরিমাণ ছাড়াল ১১০ কোটি টাকা

প্রতীকী ছবি/সংগৃহীত

অর্থনীতি ডেস্ক : দেশে একক কিউআর কোড ব্যবস্থা ‘বাংলা কিউআর’ চালু ও বাধ্যতামূলক করার পর এর ব্যবহার দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে যেখানে প্রতিদিন গড়ে ১ লাখ ৭৮ হাজার লেনদেন হতো, সেখানে গত সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৩ হাজারে।

শুধু লেনদেনের সংখ্যাই নয়, এর আর্থিক পরিমাণেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জুলাইয়ের শুরুতে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে ৩৭ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হলেও গত সপ্তাহে তা বেড়ে হয়েছে প্রায় ১১০ কোটি ৩৮ লাখ টাকা

গত ১ জুলাই থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব কিউআর কোডের পরিবর্তে একক ব্যবস্থা হিসেবে বাংলা কিউআর ব্যবহারের বাধ্যবাধকতা কার্যকর হয়। এরপর থেকেই এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় লেনদেনের পাশাপাশি অংশগ্রহণকারী মার্চেন্টের সংখ্যাও দ্রুত বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের শুরুতে বাংলা কিউআর ব্যবস্থার আওতায় মার্চেন্ট ছিল প্রায় ১৬ লাখ। বর্তমানে সেই সংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি—দুই ধরনের ব্যাংকই এই পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণে ভূমিকা রাখছে।

বর্তমানে বাংলা কিউআর মূলত দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে মূল্য পরিশোধে ব্যবহার করা হচ্ছে। তবে এর ব্যবহারকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে সরাসরি অর্থ পাঠানোর সুবিধাও বাংলা কিউআরের আওতায় আনার প্রস্তুতি চলছে।

পরিকল্পিত নতুন ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা একটি নির্দিষ্ট কিউআর কোড থাকার কথা রয়েছে। ওই কোড স্ক্যান করে ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাব থেকে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে অর্থ পাঠানো যাবে।

এর ফলে ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস থেকে এমএফএস এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমএফএস হিসাবে টাকা স্থানান্তর আরও সহজ ও দ্রুত হবে। এতে ব্যক্তিগত পর্যায়ে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলা কিউআরভিত্তিক এই ব্যবস্থা চালু হলে এর সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) এবং এমএফএস প্রতিষ্ঠানগুলোর সংযোগ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ১ নভেম্বরের মধ্যে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুবিধা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, দেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস লেনদেন বাড়ানোর লক্ষ্যেই বাংলা কিউআরকে আরও সহজ ও সাধারণ মানুষের উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়ে বাংলা কিউআরের মাধ্যমে অর্থ স্থানান্তরের ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রস্তুতি নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা কিউআরের লেনদেনের পরিমাণ ও ব্যবহারকারী মার্চেন্টের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে দেশে ডিজিটাল ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিস্তারে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক আর্থিক পরিমাণ ছাড়াল ১১০ কোটি টাকা

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com