বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু - Nexa Barta
Nexa Barta
৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেই ফেনীতে শুরু হয়েছে চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চের পথসভা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে নির্ধারিত স্থানে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন আয়োজকরা।

সকাল থেকেই ফেনীর বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছিল। এতে নির্ধারিত কর্মসূচির আয়োজন নিয়ে আয়োজকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়। তবে আবহাওয়া প্রতিকূল হলেও মাঠে থাকা নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে সাংস্কৃতিক কর্মীরা সক্রিয় রয়েছেন।

পথসভাস্থলে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’-এর শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। তারা ধারাবাহিকভাবে দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে কর্মসূচির পরিবেশ প্রাণবন্ত রাখার চেষ্টা করছেন।

লংমার্চের সাংগঠনিক সূত্র জানিয়েছে, কুমিল্লা থেকে মূল বহরটি দুপুর আড়াইটার দিকে আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে। প্রায় ১ হাজার ২০০ যানবাহন নিয়ে গঠিত বিশাল বহরটি বিকেল সাড়ে ৩টার দিকে ফেনীতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, মূল লংমার্চের বহর ফেনীতে পৌঁছানোর পর সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হবে। আনুমানিক এক ঘণ্টার মধ্যে কর্মসূচির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, পথসভার কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লংমার্চের বহর চট্টগ্রামের দিকে আবার রওনা হবে। ফলে ফেনীতে দীর্ঘ সময় অবস্থান না করে নির্ধারিত কর্মসূচি শেষ করে দ্রুত গন্তব্যের উদ্দেশে যাত্রা করবে বহরটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com