
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। সরকারি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমে কী ধরনের বিষয় প্রকাশ করা উচিত, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি, যমুনা টেলিভিশনের একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। সাক্ষাৎকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং এর লিংক পোস্টটির প্রথম মন্তব্যে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের ওই পোস্টের নিচে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সারজিস আলম সরকারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়ে আপত্তি জানান। তিনি মন্তব্য করেন, একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে কী ধরনের পোস্ট প্রকাশ করা সমীচীন, সে বিষয়ে অন্তত ন্যূনতম ‘কমনসেন্স’ থাকা প্রয়োজন।
এদিকে সারজিসের মন্তব্যের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ফেসবুক পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
মন্তব্য করুন