প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ - Nexa Barta
Nexa Barta
১২ অগাস্ট ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার নিয়ম নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেই। কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ ধরনের পরীক্ষা নিলে তা নিয়মবহির্ভূত হবে।

বুধবার (১২ আগস্ট) রাতে রাজধানীর বসিলা এলাকায় ‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ববি হাজ্জাজ জানান, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলছে। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো বেসরকারি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে ভর্তি পরীক্ষা নিলে তা সরকারি নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।

মাধ্যমিকের ভর্তি পরীক্ষা আলাদা

এদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তে দুটি স্তরের বিষয় আলাদা। সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত জানিয়েছে। তবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়ায় ক্যাচমেন্ট এলাকা ও পরীক্ষার সমন্বয় থাকবে এবং কেন্দ্রীয়ভাবে একক ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেই।

অর্থাৎ, মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থাকলেও প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার কোনো বিধান চালু করা হয়নি

ববি হাজ্জাজ আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে গিয়ে তাদের বাস্তব সমস্যা জানা জরুরি। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনে ঘরোয়া পরিবেশে নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং ও মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকা-১৩ আসনকে নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com