ধ্বংসস্তূপে ৭২ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন ৮৪ বছরের বৃদ্ধা - Nexa Barta
Nexa Barta
২০ অগাস্ট ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধ্বংসস্তূপে ৭২ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন ৮৪ বছরের বৃদ্ধা

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের তিন দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। পলিনা পোবি নামের ওই নারী প্রায় ৭২ ঘণ্টা ধসে পড়া বাঁশের ঘরের নিচে আটকে থাকার পর পরিবারের সদস্যদের সন্ধানে জীবিত অবস্থায় পাওয়া যান। ঘটনাটিকে স্থানীয় কর্মকর্তারা প্রায় ‘অলৌকিক’ ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

১৫ আগস্ট সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের ফ্লোরেস দ্বীপের কাছে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি ভূমিধস দেখা দেয় এবং যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত নিতুংলিয়া গ্রামেও ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই সময় ধসে পড়া বাঁশের ঘরের নিচে আটকা পড়েন পলিনা পোবি।

পলিনা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ায় নিজে থেকে নড়াচড়া করতে বা সাহায্যের জন্য কাউকে ডাকতে পারেননি। এ কারণেই পরিবারের সদস্যরা কয়েক দিন ধরে তাকে খুঁজে পাননি। অবশেষে ভূমিকম্পের চতুর্থ দিনে স্বজনরা ধ্বংসস্তূপের নিচে তার সন্ধান পান এবং নিরাপদে উদ্ধার করেন।

স্থানীয় কর্মকর্তা রুডলফুস রিবার বরাত দিয়ে জানা গেছে, বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কয়েক দিন ধরে খাবার ও পানি না পাওয়ায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। কর্মকর্তাদের ভাষ্য, তার বেঁচে থাকার ঘটনাটি সত্যিই বিস্ময়কর।

ভূমিকম্পের পর ফ্লোরেস দ্বীপের বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিত ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ভূমিকম্পের পর একের পর এক আফটারশক বা অনুকম্পনও স্থানীয় মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কয়েক হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়ে অবস্থান করছেন। ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থার কারণে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম স্পর্শকাতর দেশ। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর দেশটির অবস্থান হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ফ্লোরেসের সাম্প্রতিক ভূমিকম্পও দেশটির মানুষের জন্য বড় ধরনের মানবিক সংকট তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

ধ্বংসস্তূপে ৭২ ঘণ্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন ৮৪ বছরের বৃদ্ধা

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com