আর্টসেলের নতুন গান ‘বিদায় কিভাবে জানাই’ প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া - Nexa Barta
Nexa Barta
২৩ অগাস্ট ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্টসেলের নতুন গান ‘বিদায় কিভাবে জানাই’ প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের শ্রোতাপ্রিয় ব্যান্ড আর্টসেল আবারও নতুন গান নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও বিভিন্ন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে ‘বিদায় কিভাবে জানাই’-এর লিরিক্যাল ভিডিও। গানটি আর্টসেলের ‘চতুর্থাংশ ইপি’-র শেষ সংযোজন।

প্রকাশের পর থেকেই গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বেশ ইতিবাচক সাড়া। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যে অনেকেই গানটির কথার সঙ্গে নিজেদের ব্যক্তিগত স্মৃতি, প্রিয়জন হারানোর বেদনা এবং বিচ্ছেদের অভিজ্ঞতার মিল খুঁজে পাচ্ছেন।

গত শনিবার (২২ আগস্ট) গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়। একদিন না পেরোতেই ভিডিওটি ১৭ হাজারের বেশি ভিউ পেয়েছে। পাশাপাশি জমা পড়েছে শত শত মন্তব্য, যার বড় একটি অংশে শ্রোতারা গানটির আবেগঘন কথা ও পরিবেশনের প্রশংসা করেছেন।

‘বিদায় কিভাবে জানাই’ গানটির কথা লিখেছেন সাইফ আল নাজি (সেজান) ও শাহান কবন্ধ। গানটির সুর ও সংগীতায়োজন করেছে আর্টসেল। আর কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট লিংকন ডি কস্তা।

গানটির মন্তব্যের ঘরে শ্রোতাদের ব্যক্তিগত অনুভূতিও বেশ স্পষ্টভাবে উঠে এসেছে। কেউ প্রিয়জন হারানোর পর নিজের অনুভূতির সঙ্গে গানটির কথা মিলিয়েছেন, আবার কেউ প্রিয় মানুষকে বিদায় জানানোর কষ্টের কথা জানিয়েছেন। অনেক শ্রোতা একই সঙ্গে আর্টসেলের পুরোনো আবহ ও সংগীতধারার প্রশংসাও করেছেন।

শুধু সাধারণ শ্রোতারাই নন, গানটি নিয়ে প্রশংসা করেছেন সংগীতশিল্পী মিনার রহমানও। চট্টগ্রামের একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় বিমানবন্দরে আর্টসেলের সদস্যদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। সেখানে প্রিয় ব্যান্ড হিসেবে আর্টসেলের কথা উল্লেখ করে সবাইকে নতুন গানটি শোনার আহ্বান জানান এই শিল্পী।

আর্টসেলের কাছে গানটি শুধু একটি নতুন প্রকাশনা নয়, বরং তাদের দীর্ঘ সংগীতযাত্রার একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তিও। ব্যান্ডটির বক্তব্যের মূল ভাবনা হলো—জীবনের কিছু বিদায়ের মুহূর্ত এমন থাকে, যার জন্য কোনো নির্দিষ্ট ভাষা খুঁজে পাওয়া যায় না। সেই না-বলা অনুভূতিগুলোরই একটি সংগীতধর্মী প্রকাশ ‘বিদায় কিভাবে জানাই’।

আর্টসেলের ‘চতুর্থাংশ ইপি’ শ্রোতাদের কাছে বেশ পরিচিত একটি কাজ। এই অ্যালবামে রয়েছে ‘ও আকাশ’, ‘একটা নতুন গান’, ‘জানি ভুল করেছি’ এবং সর্বশেষ গান হিসেবে প্রকাশিত ‘বিদায় কিভাবে জানাই’

গানটি প্রকাশের পর প্রথম দিনের প্রতিক্রিয়া দেখে বলা যায়, আর্টসেলের নতুন এই পরিবেশনা ইতোমধ্যে শ্রোতাদের আবেগের জায়গায় পৌঁছাতে শুরু করেছে। সামনে গানটির শ্রোতাপ্রিয়তা কতটা বাড়ে, এখন সেটিই দেখার বিষয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

আর্টসেলের নতুন গান ‘বিদায় কিভাবে জানাই’ প্রকাশের পর শ্রোতাদের ব্যাপক সাড়া

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com