চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফিরছেন কি অপূর্ব? - Nexa Barta
Nexa Barta
২২ অগাস্ট ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফিরছেন কি অপূর্ব?

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি : অভিনেতার ফেসবুক

একসঙ্গে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব; তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবদিক বিবেচনা করছেন তিনি।

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব। দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে নাটক ও ওটিটিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়েব কনটেন্টেও দেখা যাচ্ছে তাকে। তবে বড় পর্দায় তার উপস্থিতি এখনো বেশ সীমিত।

দীর্ঘ ক্যারিয়ারে মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এরপর দীর্ঘ সময় চলচ্চিত্রে নিয়মিত হননি তিনি।

প্রায় এক দশক পর ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘চালচিত্র’-এ অভিনয় করেন অপূর্ব। সিনেমাটিতে তার উপস্থিতি তুলনামূলকভাবে স্বল্প হলেও অভিনয়ের জন্য প্রশংসা পান তিনি। এরপর আবারও বড় পর্দায় তার ফেরার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

এবার সেই অপেক্ষা কিছুটা হলেও শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অপূর্ব জানিয়েছেন, তার সঙ্গে বর্তমানে চারটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। তবে কোনো সিনেমার কাজ চূড়ান্ত হওয়ার আগে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চান না তিনি।

গণমাধ্যমকে অপূর্ব বলেন, ‘এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। শুধু এতটুকু বলতে পারি, একসঙ্গে চারটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। অনেক সময় দেখা যায়, শুটিং শুরু হওয়ার পরেও শেষ পর্যন্ত সিনেমাটি আর হয় না। এ কারণে আগে থেকে বলতে চাই না। কোনো কারণে পরবর্তী সময়ে সিনেমাটি না হলে দর্শকের আস্থা নষ্ট হয়ে যাবে। যখন বুঝতে পারব আসলেই হচ্ছে, তখন আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’

অপূর্বের বক্তব্যে স্পষ্ট, বড় পর্দায় ফেরার বিষয়ে তিনি আগ্রহী হলেও তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। গল্প, চরিত্র, নির্মাণ এবং সিনেমাটির সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান এই অভিনেতা।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিয়ে দেশে ফিরেছেন অপূর্ব। দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নাটকের শুটিংয়ে। মাসরিকুল আলমের নির্মাণে ‘নীলাঞ্জনা’ নাটকে অভিনয় করছেন তিনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শার্লিন ফারজানা।

‘নীলাঞ্জনা’র কাজ শেষ করার পর আরও সাতটি নাটকে অভিনয় করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অপূর্ব। অর্থাৎ টেলিভিশন ও ওটিটির পাশাপাশি বড় পর্দায় ফেরার সম্ভাবনাও এখন তৈরি হয়েছে।

চারটি সিনেমার প্রস্তাবের মধ্যে শেষ পর্যন্ত কোনটি বেছে নেন অপূর্ব, নাকি একাধিক সিনেমায় একসঙ্গে যুক্ত হন—তা জানতে এখন অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

সূত্র: সংগৃহীত
নেক্সা বার্তা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

চার সিনেমার প্রস্তাব, বড় পর্দায় ফিরছেন কি অপূর্ব?

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com