চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত: ১০ লাখ টাকা পর্যন্ত পুরো অর্থ, আসছে নতুন স্কিম - Nexa Barta
Nexa Barta
২৪ অগাস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত: ১০ লাখ টাকা পর্যন্ত পুরো অর্থ, আসছে নতুন স্কিম

অর্থনীতি ডেস্ক : দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও আর্থিক সংকটে থাকা চারটি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো—আবিবা, ফারিস্ট, এফএস ফাইনান্স ও ইন্টারন্যাশনাল লিজিং। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য চলতি সপ্তাহেই একটি পূর্ণাঙ্গ স্কিম চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারের অনুমোদন এবং প্রয়োজনীয় অর্থ ছাড় পাওয়ার পর নির্ধারিত কাঠামো অনুযায়ী পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, আগে কয়েকটি ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে যে ধরনের কাঠামো অনুসরণ করা হয়েছিল, তার আদলে নতুন এই স্কিম তৈরি করা হবে। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আলাদা কাঠামো নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত ব্যবস্থায় আমানতের পরিমাণ অনুযায়ী ভিন্ন হারে অর্থ ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। ১০ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানত থাকলে পুরো অর্থ ফেরত দেওয়ার কথা রয়েছে। ২০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে প্রথম ধাপে ৯০ শতাংশ এবং ৩০ লাখ টাকা পর্যন্ত আমানতের ক্ষেত্রে ৮৫ শতাংশ ফেরত দেওয়ার প্রস্তাব রয়েছে।

তবে আমানতের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রথম ধাপে ফেরত দেওয়ার হারও কমে আসবে। কোন শ্রেণির আমানতকারী কত টাকা বা কত শতাংশ পাবেন এবং অবশিষ্ট অর্থ কখন পরিশোধ করা হবে—এসব বিষয় চূড়ান্ত স্কিমে বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, যারা প্রথম ধাপে পুরো অর্থ পাবেন না, তাদের বাকি টাকা পরিশোধের সময়সূচিও স্কিমে স্পষ্ট করা হবে। অর্থাৎ শুধু প্রথম দফার অর্থ ফেরত নয়, অবশিষ্ট আমানত কীভাবে ও কখন দেওয়া হবে, তার পূর্ণাঙ্গ পরিকল্পনাও এতে থাকবে।

এদিকে অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন ধরে অকার্যকর ও দুর্বল আর্থিক প্রতিষ্ঠান টিকিয়ে রাখার পরিবর্তে আমানতকারীদের অর্থ সুরক্ষার পাশাপাশি অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক এম কে মুজেরি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নিশ্চিত করে এসব অদক্ষ প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া শেষ করা প্রয়োজন। এতে দুর্বল প্রতিষ্ঠানগুলোর বোঝা থেকে আর্থিক খাতকে বের করে আনার সুযোগ তৈরি হবে।

তবে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। অবসায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ ও অন্যান্য আর্থিক অবস্থার ভিত্তিতে তাদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অর্থ ফেরতের অপেক্ষায় থাকা চার আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর হতে পারে। এখন সরকারের অনুমোদন ও অর্থ ছাড়ের পর চূড়ান্ত স্কিম কার্যকর হওয়ার অপেক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

চার আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত: ১০ লাখ টাকা পর্যন্ত পুরো অর্থ, আসছে নতুন স্কিম

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com