নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, আটক ১৯ - Nexa Barta
Nexa Barta
১২ অগাস্ট ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, আটক ১৯

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের নয় দিন পর বিল্লাল হোসেন (৪০) নামে এক ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা এলাকার অঞ্জনাঝুড়া গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বিল্লাল হোসেন জারুলতলা গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি এলাকায় ধান কেনাবেচার পাশাপাশি সুদের কারবার করতেন। পরিবারের সদস্যরা জানান, গত ৪ আগস্ট রাত ১০টার দিকে চা পান করার কথা বলে বাড়ি থেকে বের হন বিল্লাল। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি পরিবার।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার বিকেলে কয়েকজন শিশু-কিশোর অঞ্জনাঝুড়া এলাকায় মাছ ধরতে গেলে একটি স্থান থেকে দুর্গন্ধ পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশকে খবর দেন। পরে বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে বিল্লালের মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম এবং নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আফসান আল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

নিখোঁজের ৯ দিন পর মাটির নিচে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, আটক ১৯

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com