চকলেট মুখে থাইল্যান্ডের পথে পথে সাদিয়া আয়মান - Nexa Barta
Nexa Barta
১২ অগাস্ট ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকলেট মুখে থাইল্যান্ডের পথে পথে সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

থাইল্যান্ডের ফুকেট ভ্রমণে ব্যস্ত সময় কাটাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভ্রমণের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। সম্প্রতি প্রকাশ করা কয়েকটি ছবিতে প্রাণখোলা হাসিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

ছবিগুলো প্রকাশ করে নিজের আনন্দের কথাও জানিয়েছেন সাদিয়া। তিনি লিখেছেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটিও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

তবে ছবিগুলোতে ছিল মজার একটি বিষয়ও। ছবি তোলার আগে চকলেট খেয়েছিলেন অভিনেত্রী। পরে খেয়াল করেন, চকলেটের দাগ তখনো ঠোঁটের চারপাশে রয়ে গেছে।

সাদিয়া মজার ছলে লিখেছেন, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনো আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছতে ভুলে গিয়েছিলাম।’

চকলেটের দাগসহ স্বাভাবিক এই মুহূর্তটিই বরং তাঁর কাছে বেশ ভালো লেগেছে। তাই ছবিগুলো পোস্ট না করে থাকতে পারেননি তিনি। নিজের অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার পথের অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সাদিয়া। তাঁর ভাষায়, এই সুন্দর গাড়ি ভ্রমণটি তিনি বেশ উপভোগ করেছেন। দিনটিকেও তিনি বর্ণনা করেছেন শান্ত ও দারুণ সুন্দর হিসেবে।

সাদিয়ার প্রকাশ করা ছবিগুলো এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুরাগীদের নজর কেড়েছে। স্বাভাবিক হাসি, ভ্রমণের আনন্দ আর চকলেটের মজার ঘটনাকে ঘিরে পোস্টটিতে ভক্তদের আগ্রহও দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

চকলেট মুখে থাইল্যান্ডের পথে পথে সাদিয়া আয়মান

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com