বিয়ের খবর নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য - Nexa Barta
Nexa Barta
২৬ অগাস্ট ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আলোচনা চলছিল। বিভিন্ন সংবাদমাধ্যমেও তার নতুন করে সংসার শুরুর খবর প্রকাশিত হয়। তবে এসব প্রতিবেদনের বিষয়ে এতদিন সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক বার্তায় সেই গুঞ্জনের বিষয়ে পরিষ্কার অবস্থান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দেওয়া এক পোস্টে প্রভা স্পষ্ট করে বলেন, তিনি বিয়ে করেননি। একইসঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কে জড়িত থাকার দাবিও নাকচ করে দিয়েছেন তিনি। তার ভাষ্য, তাকে ঘিরে ছড়িয়ে পড়া অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

গণমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, সাংবাদিকদের হাতে থাকা লেখার ক্ষমতা একজন মানুষকে একদিকে নেতিবাচকভাবে, আবার অন্যদিকে ইতিবাচকভাবেও উপস্থাপন করতে পারে। তাই এই ক্ষমতার সঙ্গে দায়িত্বশীলতার বিষয়টিও জড়িত। কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে যথাযথভাবে যাচাই এবং নির্ভরযোগ্য প্রমাণের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার অনুরোধ জানান প্রভা।

নিজের ভক্ত-অনুসারীদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়েছেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার কিংবা অন্য কোনো বিষয় নিয়ে সঠিক তথ্য জানতে তার ফেসবুক পেজের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন তিনি। ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবাইকে অনুরোধ করেন প্রভা। ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করে সবার সুস্থতা ও ভালো থাকার কামনা করেন তিনি।

প্রভার বিয়ে নিয়ে আলোচনার সূত্রপাত মূলত তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পোস্টকে কেন্দ্র করে। গুঞ্জন ছড়িয়েছিল, যুক্তরাষ্ট্রে পরিচিত হওয়া নিজের চেয়ে বয়সে ছোট এক তরুণের সঙ্গে নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরের এপ্রিল মাসে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে হীরার আংটি পরা হাত ও ফুলের ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও জোরালো হয়।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে সম্পর্ক ও বিয়ে নিয়ে প্রভার বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টও ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দেয়। সেখান থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলোচনা ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত অভিনেত্রীর নিজের বক্তব্যেই সেই জল্পনার অবসান হলো—তিনি জানিয়েছেন, তার বিয়ে হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

বিয়ের খবর নিয়ে মুখ খুললেন প্রভা, জানালেন আসল সত্য

26 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com