কলকাতায় দুই দিনে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা - Nexa Barta
Nexa Barta
২৪ অগাস্ট ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতায় দুই দিনে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা

বাংলাদেশি পর্যটকরা বাধ্য হয়ে হোটেল ছাড়ছেন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার নিউমার্কেট এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশাসনের কঠোর অভিযানে মাত্র দুই দিনের মধ্যে শত শত হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিউমার্কেট এলাকায় অবস্থানরত বাংলাদেশি পর্যটক ও চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি নাগরিকরা।

সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে নিউমার্কেটের বিভিন্ন এলাকায় পর্যটকদের হোটেল ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। অনেকে নতুন করে থাকার জায়গা খুঁজছেন, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

প্রশাসনের অভিযান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় মারকুইজ স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট এলাকায় ২২১টি হোটেল এবং ৯টি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি পাওয়া কিছু প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

মূলত ফায়ার লাইসেন্স, অগ্নিনিরাপত্তা অডিট, পুলিশের অনুমোদন, ফায়ার অ্যালার্ম এবং জরুরি পরিস্থিতিতে বের হওয়ার নিরাপদ সিঁড়ি বা পথ না থাকাকে কেন্দ্র করে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডের পরই নিউমার্কেট থানার পুলিশ আবাসিক হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ে অভিযান শুরু করে। অভিযানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালও অংশ নেন এবং কয়েকটি হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে রাজ্য সরকার কলকাতার হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, ফায়ার সার্ভিস এবং সিইএসসির প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি শহরের ৩ হাজার ৫০০টির বেশি হোটেলের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করবে বলে জানানো হয়েছে।

তবে অভিযানের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিউমার্কেট এলাকায়। বর্তমানে কলকাতায় প্রায় ১১ হাজার বাংলাদেশি পর্যটক অবস্থান করছেন বলে সংশ্লিষ্টদের দাবি। তাদের মধ্যে প্রায় ৭ হাজার পর্যটক নিউমার্কেট ও আশপাশের এলাকায় থাকেন। হঠাৎ করে বিপুলসংখ্যক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় তাদের অনেকেই থাকার জায়গা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

নতুন হোটেল খুঁজতে গিয়ে বাড়তি ভাড়ার মুখেও পড়ছেন পর্যটকরা। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, কিছু হোটেলে আগের তুলনায় ভাড়া দেড় থেকে দুই গুণ পর্যন্ত বেড়েছে। কোথাও কোথাও দালালের মাধ্যমে কক্ষ পাওয়া গেলেও তার জন্য অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

পরিবহন ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করে নিউমার্কেট এলাকায় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, কেনাকাটা ও বিভিন্ন সেবা খাতের বড় একটি ব্যবসা গড়ে উঠেছে। ফলে বিপুলসংখ্যক হোটেল একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় পুরো স্থানীয় অর্থনীতিতেই এর প্রভাব পড়তে পারে।

কলকাতার গ্রিন লাইন পরিবহনের কর্মকর্তা শ্যামল ঘোষ বলেন, সীমান্ত এলাকা থেকে বাসগুলো যাত্রী নিয়ে কলকাতায় আসছে। কিন্তু পর্যাপ্ত হোটেল না থাকায় পর্যটকদের থাকার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। আশপাশের যেসব হোটেলে জায়গা পাওয়া যাচ্ছে, সেগুলোর ভাড়াও কয়েক গুণ বেড়ে গেছে বলে তিনি জানান।

তবে প্রশাসনের অবস্থান স্পষ্ট—পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অগ্নিনিরাপত্তা বিধি পূরণ না করা হোটেল ও রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ফলে একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অভিযান, অন্যদিকে হঠাৎ আবাসন সংকটে বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি—দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে আনা যায়, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

কলকাতায় দুই দিনে ২২১ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি পর্যটকরা

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com