দীর্ঘমেয়াদি চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা - Nexa Barta
Nexa Barta
১৫ অগাস্ট ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘমেয়াদি চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা

ছবি: সংগৃহীত

টটেনহ্যাম হটস্পার ছেড়ে দীর্ঘমেয়াদি চুক্তিতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ২০৩১ সালের জুন পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতে থাকবেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

টটেনহ্যামে পাঁচ মৌসুম কাটানোর পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন রোমেরো। এর আগে ২০২৪-২৫ মৌসুমে টটেনহ্যামকে উয়েফা ইউরোপা লিগ জয়ে নেতৃত্ব দিয়ে ক্লাবটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অ্যাতলেতিকোর সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে চুক্তি সম্পন্ন করেছেন রোমেরো। মাদ্রিদের ভিথাস-ইনভিকটুম হাই-পারফরম্যান্স স্পোর্টস মেডিসিন সেন্টারে সফলভাবে মেডিকেল পরীক্ষা শেষ করার পর রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে গিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন তিনি।

টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলেছেন রোমেরো। এ সময়ে তার গোল ১৩টি এবং অ্যাসিস্ট ৭টি। ২০২১-২২ মৌসুমে ধারে টটেনহ্যামে যোগ দিলেও পরবর্তীতে স্থায়ীভাবে ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি।

টটেনহ্যামের হয়ে রোমেরোর সবচেয়ে বড় সাফল্য আসে ২০২৪-২৫ মৌসুমে। ওই মৌসুমে ইউরোপা লিগের শিরোপা জেতে টটেনহ্যাম, যা ৩১ বছরের মধ্যে ক্লাবটির প্রথম ইউরোপীয় ট্রফি। প্রতিযোগিতায় দারুণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান রোমেরো।

আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেওয়া রোমেরো ২০১৬ সালে ক্লাব আতলেতিকো বেলগ্রানোর হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর ইতালিয়ান সিরি ‘আ’-তে জেনোয়া ও জুভেন্টাসের হয়ে খেলেন। পরে আতালান্তায় দুর্দান্ত সময় কাটিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। ২০২০-২১ মৌসুমে আতালান্তার হয়ে খেলার সময় সিরি ‘আ’-এর সেরা ডিফেন্ডার নির্বাচিত হন তিনি।

অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়ার মাধ্যমে এবার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

দীর্ঘমেয়াদি চুক্তিতে অ্যাতলেতিকো মাদ্রিদে আর্জেন্টাইন তারকা

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com