‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম’, অস্ট্রেলিয়াকে হারানোয় জামায়াতের অভিনন্দন - Nexa Barta
Nexa Barta
১৬ অগাস্ট ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম’, অস্ট্রেলিয়াকে হারানোয় জামায়াতের অভিনন্দন

ডারউইনে টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে বাংলাদেশের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় সংহতি, সহনশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা। কঠিন পরিস্থিতিতেও ক্রিকেটাররা যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দলের খেলোয়াড়দের মানসিক শক্তি এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাবই এমন গুরুত্বপূর্ণ জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছে। এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

https://www.facebook.com/share/p/1LtZsyfZ8F/

ডা. শফিকুর রহমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের পাশাপাশি দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদের অভিনন্দন জানান।

ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে নিয়ে যেতে ক্রিকেটাররা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিবৃতির শেষে জাতীয় দলের খেলোয়াড়দের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম’, অস্ট্রেলিয়াকে হারানোয় জামায়াতের অভিনন্দন

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com