গোলাম রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত - Nexa Barta
Nexa Barta
১২ অগাস্ট ২০২৬, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাম রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—কক্সবাজার ৮ এপিবিএনে দায়িত্ব পালনকারী অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানী, খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং সুদীপ কুমার চক্রবর্তী।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত বা পলাতক থাকার কারণে প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি চাকরির বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছিল।

সরকারি নথির তথ্য অনুযায়ী, সুদীপ কুমার চক্রবর্তীর বিরুদ্ধেও অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় কর্মকর্তার চাকরি থেকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন:

১. রাজন কুমার দাশ — অতিরিক্ত পুলিশ সুপার
২. মো. গোলাম রুহানী — সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি
৩. মো. ইকবাল হোসাইন — পুলিশ সুপার
৪. কাজী আশরাফুল আজীম — উপপুলিশ কমিশনার
৫. বিপ্লব কুমার সরকার — যুগ্ম কমিশনার
৬. সুদীপ কুমার চক্রবর্তী — যুগ্ম কমিশনার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

গোলাম রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com