নিজস্ব প্রতিবেদক : দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
বঙ্গভবনে প্রবেশের সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।
নির্বাচনের পর ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নবনির্বাচিত রাষ্ট্রপতি। এরপর রোববার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দাপ্তরিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হলো।
মন্তব্য করুন