রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান, মির্জা ফখরুল ও শফিকুর রহমান - Nexa Barta
Nexa Barta
২০ অগাস্ট ২০২৬, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান, মির্জা ফখরুল ও শফিকুর রহমান

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিয়েছেন। পরে ভোট দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণের সময় নির্ধারিত রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়ায় নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোট শুরুর আগে সংসদ সদস্যদের ব্যালট গ্রহণ, ভোট প্রদান এবং ব্যালট বাক্সে জমা দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়।

ভোট দেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রথমে ব্যালট পেপারের নির্ধারিত অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হচ্ছে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম ও স্বাক্ষর করে সেটি নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দেওয়ার নিয়ম রাখা হয়েছে।

এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার যোগ্য। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটারের সংখ্যা ৩৪৯ জন।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সংসদ সদস্য হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে অপর প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় তিনি এই নির্বাচনে ভোট দিতে পারছেন না।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত সময় শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

এবারের নির্বাচন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ১৯৯১ সালের পর দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি পদে সাধারণত সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন। কিন্তু এবার বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় জোট কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে।

নির্বাচন কমিশন ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় দুই প্রার্থীর মধ্যেই ভোটের লড়াই নিশ্চিত হয়।

ফলে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আবারও সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোট ও ফলাফলের মধ্য দিয়েই নির্ধারিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন তারেক রহমান, মির্জা ফখরুল ও শফিকুর রহমান

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com