গাজার পূর্ণ নিয়ন্ত্রণে যাওয়ার পরিকল্পনার কথা জানাল ইসরায়েলি মন্ত্রী
গাজা উপত্যকার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী এলি কোহেন। তার দাবি, সামরিক অভিযানের ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণের পরিধি ধীরে ধীরে বাড়ছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন…
আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয়ে কেপ ভার্দে, ১-০ জয়ের ভবিষ্যদ্বাণী প্রেসিডেন্টের
বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। শক্তিশালী প্রতিপক্ষদের টপকে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার তাদের লক্ষ্য বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানানো। ম্যাচের আগে দলকে নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির…
শ্রীপুরে ছাত্রশিবিরের ‘১০০ মাঠ ১০০ ফুটবল’ কর্মসূচির উদ্বোধন
(গাজীপুর) প্রতিনিধি: তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে “১০০ মাঠ ১০০ ফুটবল” বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত…
সাড়ে তিনঘন্টা কচুরিপানার মধ্যে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি
একটি ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিনঘন্টা নাক বের করে লুকিয়ে থেকেও শেষরক্ষা হয়নি এক চোরের। গ্রামবাসীর প্রাণপন চেষ্টায় অবশেষে খালের কচুরিপানার মধ্যে লুকিয়ে থাকা চোরকে আটক করা…
প্রবাসে দুই পা হারানো দন্ডিত আসামি গৌরনদীর রফিকুলকে কারাগারে প্রেরণ
সৌদি আরবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই পা হারানো মাদক মামলায় দন্ডিত আসামি রফিকুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বরিশালের একটি আদালত। মঙ্গলবার (৩০ জুন) আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।…
সোনাইমুড়ীতে অনুসর্গের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত; সেরা শিক্ষার্থী নুজহাত ও রাহি
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ আনন্দ, আবেগ ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে অনুসর্গ শিক্ষা পরিবারের এসএসসি-২০২৬ ও এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় সোনাইমুড়ী নিউ…
সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব, ব্যাংক খাত সংস্কারেরও আহ্বান
সংসদে প্রচলিত ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব উত্থাপন করেছেন সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে, অর্থপাচার ও কালো টাকার প্রবণতা কমবে এবং আর্থিক খাত…
নীলফামারীর কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ গ্রেপ্তার ৮
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে চার ক্যাসিনো জুয়ারি ও মাদকসেবিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার(২৭ জুন) রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরীগঞ্জ থানা…
ফুলবাড়ী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান আন্তরিকতা, আবেগ ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৮ জুন) কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসুলভ…
বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে :জনদুর্ভোগ
বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, শনিবার দুপুরে এমভি রাইয়ান নামের বালুবাহী একটি বাল্কহেড উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট ও…
অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতে দক্ষতা ও কর্মসংস্থানের ওপর জোর দিলেন ডিসি
অনগ্রসর জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, জন্মস্থান বা পারিবারিক অবস্থান মানুষের হাতে থাকে না, কিন্তু অধ্যবসায়, দক্ষতা…
বর্ষাকে ঘিরে কোক স্টুডিও বাংলার নতুন চমক, আজ প্রকাশ পাচ্ছে ‘মেঘ’
বর্ষার আবহকে সামনে রেখে নতুন একটি সংগীত আয়োজন নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছে কোক স্টুডিও বাংলা। সিজন ৪-এর নতুন গান ‘মেঘ’ আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রকাশ করা হবে। এই গানে বর্ষার অনুভূতিকে কেন্দ্র করে বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সঙ্গে আধুনিক…
মেসির গোলে আর্জেন্টিনার জয়, মজার স্ট্যাটাসে আলোচনায় খায়রুল বাসার
মেসির গোলে আর্জেন্টিনার জয়, মজার স্ট্যাটাসে আলোচনায় খায়রুল বাসার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পর এবং লিওনেল মেসির গোল উদযাপন করতে গিয়ে নিজের স্বভাবসুলভ হাস্যরসাত্মক মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেতা খায়রুল বাসার। নিজের ফেসবুক পোস্টে…
জুলাই গণঅভ্যুত্থান মামলা: হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে প্রাণ বাঁচানোর চেষ্টা করা এক তরুণকে গুলি করা এবং আরও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়…
বাকেরগঞ্জে মিড-ডে মিলের ডিম-রুটি প্রধান শিক্ষকের ব্যাগে, তদন্ত কমিটি গঠণ
বরিশালের বাকেরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি পাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। শনিবার (২৭ জুন) সকালে বরিশাল জেলা প্রাথমিক…
ফের ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভয়াবহ দুটি ভূমিকম্পের ধাক্কা সামলে ওঠার আগেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলার উত্তর উপকূল। রিখটার স্কেলে সর্বশেষ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। শনিবার (২৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবারের…
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নোয়াখালী জেলার ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ ছাত্র ফেডারেশন নোয়াখালী জেলার নবাগত কমিটির আহ্বায়ক কমিটি অনুমোধন দিলেন কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ। আজ ২৫ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ফেডারেশন নোয়াখালী জেলা শাখার ১৫ সদস্য আহবায়ক কমিটির অনুমোদন করেন বাংলাদেশ ছাত্র…
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা মেয়েসহ চারজনকে কুপিয়ে হত্যা : গণপিটুনির পর হামলাকারী নিহত
লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে মা মেয়েসহ চারজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। নিহতারা মৃত কামাল হোসেনের স্ত্রী ও তিন মেয়ে। ঘটনায় গণপিটুনির…
বিশ্বায়নের যুগে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশে নকলের প্রবণতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাই সরকারের বর্তমান লক্ষ্য শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা…
চৌহমুহনীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান,গ্রেফতার- ১৪
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের পঞ্চম তলায় অবস্থিত হোটেল রাজে এ অভিযান…
দুই বছর পর বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যত স্থগিত ছিল বহুল প্রত্যাশিত এই ভিসা সেবা। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন…
আশুরার রোজা উপলক্ষে ২৫ ও ২৬ জুন রোজা রাখার আহ্বান আজহারীর
পবিত্র আশুরা উপলক্ষে মুসলমানদের ৯ ও ১০ মহররমে রোজা পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা Mizanur Rahman Azhari। বুধবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আকাশে চাঁদ…