একটি টেস্ট ম্যাচ ও সাদা বলের সিরিজ খেলতে রোববার জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দুপুর ২টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, স্পিনার তাইজুল ইসলামসহ দলের সদস্যরা।
প্রথম দফায় মোট ১৫ সদস্যের একটি বহর জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করেছে। এ দলে রয়েছেন এবাদত হোসেন, সাদমান ইসলামসহ আরও কয়েকজন ক্রিকেটার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দলের বাকি সদস্যরা সফরসঙ্গীদের সঙ্গে যোগ দেবেন।
এর আগে গত বৃহস্পতিবার জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা তিন ক্রিকেটার জায়গা হারিয়েছেন। অন্যদিকে নতুন মুখ হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন রবিউল হক।
এই সফরে বিশ্রামে রাখা হয়েছে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। অন্যদিকে দলে ফিরেছেন পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, অমিত হাসান এবং রবিউল হক।
nice post