শুক্রবার গ্যাস বন্ধ থাকবে ফতুল্লা ও আশপাশের যে এলাকায়
শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি এলাকায়
বাংলাদেশ রেলওয়ের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় সেতু নম্বর-৭ এর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে আগামীকাল (২৬ জুন) কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ এবং সিদ্ধিরগঞ্জ এলাকার সব ধরনের গ্রাহক গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকবেন।
একই সময়ে আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।