ফিলিং নস্টালজিক: জার্মানির ৭ গোলের জয়ে উচ্ছ্বসিত আর্জেন্টিনা সমর্থক তারকারা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন পুরো বিশ্ব মেতে উঠেছে, তখন পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই। সম্প্রতি কুরাসাওয়ের বিপক্ষে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ৭-১ গোলের বড় জয় বিশেষভাবে আনন্দ দিয়েছে আর্জেন্টিনা সমর্থকদের। সামাজিক মাধ্যমে দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিকা আমিনের পোস্টে সেই উচ্ছ্বাস স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন ম্যাচের শেষদিকে ফেসবুকে লিখেছিলেন, “জার্মানি এটা কী দেখাচ্ছে!” পরে খেলা শেষে আরেকটি পোস্টে তিনি লেখেন, “৭-১, ফিলিং নস্টালজিক।” একই সুর শোনা গেছে অভিনেত্রী তানজিকা আমিনের পোস্টেও। তিনি ফেসবুকে লিখেছেন, “ফিলিং নস্টালজিক… জার্মানি ৭টা গোল দিসে… জাস্ট সেয়িং।” বাংলাদেশের শোবিজ অঙ্গনে বরাবরের মতোই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকের সংখ্যাই বেশি। বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যে মেহজাবীনসহ কয়েকজন তারকাকে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে তানজিকা আমিনও আগে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়ের স্মৃতি থেকেই মূলত জার্মানির ৭ গোলের এই জয়ে নস্টালজিক হয়ে ওঠেন আর্জেন্টিনা সমর্থকরা।
সোর্সঃ দৈনিক ইত্তেফাক