নবীনগরে তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গত পরশু থেকে টানা তিন দিনের বর্ষণে পৌর এলাকার নিম্নাঞ্চলে ও রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বুধবার (৮/৭/২৬) সকালে পৌর সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও সাধারণ মানুষ, বিশেষ করে এসচএসসি পরীক্ষার্থীসহ সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক স্কুলগামী পরীক্ষার্থীকে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা গেছে। একই সঙ্গে ছোট যানবাহন ও মোটরসাইকেল চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে যাতায়াতে অতিরিক্ত সময় ও বাড়ছে। নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুদ ইবনে ইউসুফ ও চন্দন দাস বলেন- “সকালে স্কুলে আসার সময় রাস্তায় তেমন বৃষ্টি ও জলাবদ্ধতা ছিল না। কিন্ত স্কুলের পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় প্রচন্ড বৃষ্টি ও রাস্তায় পানি জমে যায়। পানি পার হতে গিয়ে প্যান্ট ও জুতা পুরোপুরি ভিজে গেছে। নবীনগর পৌরসভার বিজয় পাড়া থেকে নিয়মিত সরকারি উচ্চ বিদ্যালয়ে আসা সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মো. কামাল উদ্দিন বলেন-“কয়েক দিনের টানা বর্ষণে বিজয় পাড়ার সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাটি অপেক্ষাকৃত নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ড্রেস না থাকায় প্রায়ই এখানের রাস্তায় পানি জমে থাকে। এতে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আরও কয়েক দিন এ ভাবে বৃষ্টি চলতে থাকলে এই সড়কে যোগাযোগ করা কঠিন হবে।” তিন দিন যাবত টানা ও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে মেঘনা, তিতাস ও বুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, এতে উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীন রাস্তা গুলো কর্দমাক্ত হয়ে চলে চলে বিঘ্ন সৃষ্টি করছে। এ ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিচু এলাকা প্লাবিত হয়ে বন্যা ও হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।