দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ২৭ কোটি রুপি ছাড়াল - Nexa Barta
Nexa Barta
২৩ অগাস্ট ২০২৬, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ২৭ কোটি রুপি ছাড়াল

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটি মুক্তির আগেই সেই উন্মাদনার প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে টিকিট বিক্রিতে।

শুক্রবার থেকে ভারতে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। শুরু হওয়ার পর থেকেই দ্রুতগতিতে এগোচ্ছে বুকিং। দুই দিনেরও কম সময়ে ‘টক্সিক’-এর জন্য ৪ লাখ ৭৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রথম দিনের জন্য ভারতে অগ্রিম বুকিং থেকে সিনেমাটির আয় ২৭ কোটি রুপি ছাড়িয়েছে। এই হিসাবের মধ্যে এমন কিছু আসনও রয়েছে, যেগুলো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত নয়। সেই ‘ব্লকড সিট’ বাদ দিলে প্রকৃত অগ্রিম বুকিংয়ের পরিমাণও ১৮ কোটি রুপির বেশি।

যশের নিজের রাজ্য কর্ণাটকেই সিনেমাটির টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেখান থেকে অগ্রিম বুকিংয়ের আয় ১৪ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতের অন্যান্য রাজ্যের মধ্যে মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয় অবস্থানে, যেখানে প্রায় আড়াই কোটি রুপির টিকিট অগ্রিম বিক্রি হয়েছে।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ‘টক্সিক’ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক দিন আগেই বিদেশের বিভিন্ন অঞ্চলে সিনেমাটির অগ্রিম বুকিং চালু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাজার থেকেই প্রায় ১০ কোটি রুপির সমপরিমাণ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। অন্যান্য আন্তর্জাতিক বাজারের পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রকাশ্যে আসেনি।

অগ্রিম বুকিংয়ের এই গতি ধরে রাখতে পারলে মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসা করতে পারে ‘টক্সিক’। এমনকি যশের আগের ব্লকবাস্টার ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর প্রথম দিনের বিশ্বব্যাপী আয়ের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালে মুক্তি পাওয়া ওই সিনেমাটি প্রথম দিন বিশ্বজুড়ে প্রায় ১৬৪ কোটি রুপি আয় করেছিল।

‘টক্সিক’ পরিচালনা করেছেন গীতু মোহনদাস। সিনেমাটিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, হুমা কুরেশি, তারা সুতারিয়া, অক্ষয় ওবেরয় ও সুদেব নায়ার। যশের প্রত্যাবর্তন এবং সিনেমাটির তারকাবহুল কাস্টের কারণে মুক্তির আগেই এটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই উন্মাদনা শেষ পর্যন্ত বক্স অফিসে কতটা প্রভাব ফেলে এবং মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ যশের আগের রেকর্ডকে পেছনে ফেলতে পারে কি না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষদের পর নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে ‘ঝামেলা লাগার’ আশঙ্কা

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, মোটরসাইকেলেই ১৭৬

ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ, ঘাটে ১৪৪ ধারা

বৃষ্টির মধ্যেই ফেনীতে ১১ দলের লংমার্চের পথসভা শুরু

সালমান শাহকে স্মরণে বিএফডিসিতে বিনামূল্যে প্রদর্শিত হবে তিন সিনেমা

বরিশালের নতুন স্টেডিয়ামে ফিরছে জাতীয় ক্রিকেট, দায়িত্বে যাচ্ছেন কিউরেটর খোকন

কৃষিকাজ শুরুর আগে যে বিষয়গুলো জানা থাকা জরুরি

বিক্রির চাপে ফের বড় পতন শেয়ারবাজারে, কমেছে সূচক

সিনেমার শতকোটি আয়ের সুফল এবার মহারাষ্ট্রের অসহায় কৃষক পরিবারে

১০

শাকিব খানের ‘নিঃস্ব’-তে নাসির উদ্দিন খান? যা জানালেন প্রযোজক

১১

গুঞ্জনের অবসান, চেলসির জার্সিতে এমিলিয়ানো মার্টিনেজ

১২

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে পাঁচ দল, কার সামনে কেমন সমীকরণ

১৩

মেসির চার গোল দেখে উচ্ছ্বসিত কাসেমিরো, বললেন ‘এখনও বিশ্বের সেরা’

১৪

ঘরের মাঠে টেস্ট রানের নতুন রাজা জো রুট

১৫

ইশান কিষাণের চোটে অধিনায়ক হয়ে ইতিহাস বৈভব সূর্যবংশীর

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের ‘কমনসেন্স’ প্রশ্

১৭

সিটি নির্বাচন বিলম্বে বিএনপিকে সুবিধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনের

১৮

জুলাই স্মৃতি জাদুঘর বন্ধ, অনলাইনে টিকিট বিক্রি: ভোগান্তিতে দর্শনার্থীরা

১৯

২০২৭ হজে আরও ৩৮ এজেন্সির অনুমতি, মানতে হবে যেসব শর্ত

২০

দুই দিনেই ‘টক্সিক’-এর অগ্রিম বুকিং ২৭ কোটি রুপি ছাড়াল

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.nexabarta.com